রিটার্ন, রিপ্লেস ও রিফান্ড পলিসি

রেডিও শপ বিডি, গ্রাহকের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। আপনার হাতে পণ্য পৌঁছানোর পর যদি কোনোভাবে ভুল, বিকল বা ড্যামেজ অবস্থায় পাওয়া যায়, তাহলে তা আমাদেরকে ২৪ ঘন্টার মধ্যে বিষয়টি অবগত করবেন । আমরা দ্রুত এবং ন্যায্যভাবে সমস্যার সমাধানের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবো।

ক্রেতার করণীয়ঃ

ডেলিভারি রাইডারের কাছ থেকে পার্সেল গ্রহণের পর প্যাকেট খোলার সময় সম্পূর্ণ আনবক্সিং ভিডিও ধারণ করবেন।
ভিডিওতে যেন স্পষ্ট দেখা যায় আপনি পার্সেলটি হাতে পেয়েছেন, সেটি খোলা হচ্ছে এবং ভিতরে পণ্যের অবস্থা কেমন।
যদি পণ্য ক্ষতিগ্রস্ত বা ভুল পাওয়া যায়, ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে আমাদের সাপোর্ট সেন্টারে কল করুন অথবা WhatsApp বা Messenger-এ যোগাযোগ করুন।
ভিডিও অবশ্যই একটানা ও স্পষ্ট হতে হবে; কোনো এডিটিং বা কাটা-ছাঁটা ভিডিও গ্রহণযোগ্য হবে না।

📞 সাপোর্ট সেন্টার (WhatsApp/Phone): 01712384506

আপনার পাঠানো ভিডিও ও তথ্য যাচাইয়ের পর অভিযোগ সত্য প্রমাণিত হলে আমরা দুটি বিকল্পের ব্যবস্থা করবো:

  1. রিফান্ড: আপনার পরিশোধিত পণ্যের মূল দাম এবং কুরিয়ার চার্জসহ ৭ কার্যদিবসের মধ্যে আপনার ব্যবহৃত বিকাশ/নগদ/রকেট নাম্বারে ফেরত দেওয়া হবে।

  2. রিপ্লেসমেন্ট: যদি আপনি রিফান্ড নিতে না চান বা অর্ডার বাতিল করতে না চান, আমরা ক্ষতিগ্রস্ত পণ্যের পরিবর্তে নতুন একটি পণ্য আপনার ঠিকানায় সরাসরি প্রেরণ করব।

❌ যেসব ক্ষেত্রে রিটার্ন, রিপ্লেস বা রিফান্ড প্রযোজ্য নয়

  • আনবক্সিং ভিডিও না থাকলে বা ভিডিও অস্পষ্ট হলে

  • ডেলিভারির ২৪ ঘণ্টা পর অভিযোগ জানালে

  • ভিডিও এডিট করা, কাটা বা সংযোজন-বিয়োজন অবস্থায় পাঠালে

  • পণ্য ব্যবহৃত, পরিবর্তিত বা খোলা অবস্থায় ফেরত দিলে

  • “মন পরিবর্তন হয়েছে” বা “পছন্দ হয়নি” — এমন ব্যক্তিগত কারণে

  • ইচ্ছাকৃতভাবে পণ্য ক্ষতিগ্রস্ত করলে বা ভুল তথ্য দিলে

✅ আমাদের প্রতিশ্রুতি

Radio Shop BD চায় প্রত্যেক গ্রাহক অনলাইনে আস্থা ও নিশ্চিন্তের সঙ্গে আমাদের শপ থেকে কেনাকাটা করতে পারেন।
আমরা বিক্রয়ের পরও গ্রাহকের পাশে থাকি এবং স্বচ্ছ, নিরাপদ ও দ্রুত সমাধানের নিশ্চয়তা দেই।

📞 সাপোর্ট সেন্টার (WhatsApp /Phone): 01712384506

XHDATA রেডিও সংক্রান্ত যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন।
Mobile: 01712384506
WhatsApp: 01712384506
Facebook: www.facebook.com/XHDATA.RadioShopBD1
Email: contact@radioshopbd.com

Shopping Cart
Scroll to Top